নড়াইল অফিস ॥ নড়াইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুব আলমের পিতা বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক লোকসমাজের পাঠক শেখ আবুল হোসেন পাচু রবিবার দুপুর দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০। তিনি স্ত্রী, তিন পুত্র, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে যান। গতকাল বাদএশা নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





