অগ্নিঝরা মার্চ

মাসুদ রানা বাবু ॥ ১৯৭১ সালের ২২ মার্চ। বাঙালীর স্বাধীনতার আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়। তারা পাকিস্তানি শোষকদের হাত থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠে। মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ’৬৯ সালের গণঅভ্যুত্থান। সব আন্দোলনের অন্তরালে ছিল পাকিস্তানি শাসন থেকে মুক্তি। ১৯৭১ সালের মার্চ মাসে ঘটে এর বহির্প্রকাশ। পাকিস্তানিদের দীর্ঘদিনের শোষণ ও নির্যাতন থেকে মুক্তি পেতে প্রয়োজন স্বাধীনতা। আর স্বাধীন দেশের জন্য দরকার একটি পতাকা। ’৭১ সালের এই দিনে সেই পতাকার দেখা পায় বাঙালী জাতি। সংগ্রাম পরিষদের উদ্যোগে আগেই তৈরি করা ছিল স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি। এদিন সেই লাল-সবুজ পতাকাটি ঢাকার সমস্ত সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হয়। সেই পতাকা ২৩ মার্চ তথাকথিত পাকিস্তান দিবসে বাংলার প্রতি ঘরে ঘরে উত্তোলনের আহ্বান জানায় পরিষদ।

ভাগ