বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে আওয়ামী লীগের অ্যাড. আমিরুল আলম মিলন। শনিবার (২১ মার্চ)রাত ৮টা পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে নৌকা‘র প্রার্থী পেয়েছে ৮৭ হাজার ৫‘শ ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন মাত্র ১হাজার ৬‘শ ২৫ ভোট। এসব কেন্দ্রগুলোতে ৬শ ৬৮ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুস আলী। দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে ১শ ৪৩টি কেন্দ্রে ৩ লক্ষ ১৬ হাজার ৫১০ জন ভোটার ছিল। এরমধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন পুরুষ ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালণ করেছে। এছাড়া ২৩ জন নির্বাহী, দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,পুলিশের ২১টি ভ্রাম্যমাণ টিম, দশটি স্ট্রাইকিং ফোর্স, দশ প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড ও র্যাটবের ১০টি টিম সার্বক্ষনিক মাঠে ছিল। গত ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্র“য়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসীল ঘোষণা করে। তফসীল অনুযায়ি ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগম বিএনপি ও জাপার তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। বিএনপি দলীয় প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের ঝণ ও কর খেলাপী হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে নির্বাচন কমিশন। আপিলেও বাতিল হয় কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্র। যার ফলে এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।





