লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউ মার্কেট-হাজারীবাগ) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (নৌকা)। তিনি ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫৯৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম (ধানের শীষ) মোট ভোট পেয়েছেন ৮১৭। নির্বাচনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ। এদিকে উপনির্বাচনের ফল বর্জন করেছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। ফলাফল বর্জন করে পুননির্বাচন দাবি করেছেন। শনিবার বিকেলে ভোট গ্রহণ শেষে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। গতকাল শনিবার (২১ মার্চ) ভোট গণনা শেষে রাতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে ঘোষিত ফলে প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মোহাম্মদ আব্দুর রহীম (বাঘ প্রতীকে) ভোট পেয়েছেন ৬৩টি। মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) ভোট পেয়েছেন ১৫টি। বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান (ডাব) ভোট পেয়েছেন ১৮টি। জাতীয় পার্টির হাজী মো. শাহ্জাহান (লাঙ্গল) ভোট পেয়েছেন ৯৭টি। এদিকে ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বর্জন করেছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি ফলাফল বর্জন করে পুননির্বাচন দাবি করেছেন। শনিবার বিকেলে ভোট গ্রহণ শেষে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী। করোনা আতঙ্কের মধ্যেও ঢাকা-১০ আসনসহ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় ঢাকা-১০ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।





