স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ বিষয়ক উপজেলা কমিটির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম রফিকুল ইসলাম, অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচআই মাহামুদুর রহমান রিজভী, অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, অধ্যক্ষ রবিউল হাসান, আলহাজ শাহজালাল হোসেন, গাজী নজরুল ইসলাম, নজরুল ইসলাম মল্লিক, মিনারা পারভিন প্রমুখ।





