বাইসাইকেল চুরিকালে হাতেনাতে আটক

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের পালবাড়ির ভাষ্কর্যের মোড় থেকে বাইসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় আলম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি শংকরপুর জামাদ্দার পাড়ার লুৎফর রহমানের ছেলে। সদর উপজেলার বোলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম জানিয়েছেন, পালবাড়ির মোড়ের তার লাবীব স্টোর নামে একটি চায়ের দোকান আছে। শনিবার তিনি তার বাইসাইকেল চালিয়ে পালবাড়ির মোড়ে আসেন। এবং চায়ের দোকানের পাশে বাইসাইকেলটি রেখে দিয়ে কাজ করতে থাকেন। বেলা ১২টার দিকে দেখতে পান তার সাইকেলটি পালবাড়ির মোড়ের জিন্না মার্কেটের সামনে থেকে একজন নিয়ে যাচ্ছে। তিনি দৌড়ে গিয়ে তাকে আটক করেন এবং পুলিশে সংবাদ দেন। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ভাগ