কালীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহের ডাকবাংলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল (৩৮) কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইন”ার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, জামাল তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের ডাকবাংলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভাগ