কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, শুক্রবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার আলতাপোল গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে তাজ উদ্দিন বিশ্বাস (৪৭), তাজ উদ্দিন বিশ্বাসের ছেলে কারিমুল ইসলাম (২২), সাইফুল ইসলামের স্ত্রী সুমনা খাতুন (২৭), বাউশলা গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে আমিনুর রহমান গাজী (৪৫), জাহানপুর গ্রামের মৃত বুধু দাসের ছেলে নগেন দাস (৫৮), নগেন দাসের স্ত্রী তরুবালা দাস (৫০), বাঁধন দাসের স্ত্রী মুধুমালা দাস (৪০), মঙ্গলকোট গ্রামের মৃত খোরশেদ মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন (৫২), মৃত নাসের সরদারের ছেলে ফজর আলী সরদার (৪৫), আব্দুস সামাদ মোড়লের ছেলে মাসুম বিল্লাহ (৩৫), মৃত খোরশেদ মোড়লের ছেলে আব্দুস সাত্তার (৪০), বরণডালী গ্রামের মসলেম উদ্দিন সরদারের ছেলে গোলাম রসুল (৫৫), মৃত মুনসুর আলী সরদারের ছেলে খলিল সরদার (৩৮), ভালুকঘর গ্রামের মৃত আজিজুর মোল্লার ছেলে আব্দুস সাত্তার (৪০), চিংড়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আরিজুল ইসলাম (৫৫), রেজাউল ইসলাম (৫০), রবিউল ইসলাম (৪৫) ও মহিদুল ইসলাম (৪৭) কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

ভাগ