তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ভোলানাথ দাশ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে আমগাছের সাথে গলায় রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলার খেশরা গ্রামের মৃত ভুবেন্দ্রনাথ দাশের একমাত্র ছেলে। ভোলানাথ দাশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তবে এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জের ধরে শিক্ষক ভোলানাথ আত্মহত্যা করেছেন। তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





