শ্যামনগরে যাত্রীবাহী বাস উল্টে ২০ যাত্রী আহত

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার শ্যামনগরে যাত্রীবাহী বাস (সাতীরা- জ-০৪-০০৩২) উল্টে ২০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ হতে কালিগঞ্জ যাওয়ার সময় কামাল মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ অগ্নি নির্বাপক দলের সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যদর্শী স্থানীয় শিক কামাল হোসেন জানান, যাত্রীবাহী বাসটি কামাল মাস্টারের মোড়ে কালভার্টে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাসটি দ্রুতগতিতে কালভার্টের সাথে ধাক্কা লেগে প্রচন্ড শব্দে রাস্তার ধারে উল্টে যায়। শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাগ