কেশবপুরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হক মোড়লের ছেলে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের কোন এক সময় সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শরিফুল ইসলামকে দুর্বৃত্তরা পাশের গ্রাম বেগমপুরের একটি ধানেেত নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শরিফুল ইসলামের পিতা ইমদাদুল হক মোড়ল জানান, শরিফুল ইসলাম প্রতিদিন সকালে পাটকেলঘাটা বাজারের আল-মদিনা বেকারি থেকে মালামাল কিনে ভ্যানে করে বিভিন্ন বাজারে বিক্রি করতো। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে ও গলায় ধারালো অস্ত্রের তিনটি কোপের দাগ রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে মামলা করেছেন। খুনিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ভাগ