পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি গ্রহিতাদের মাঝে মশারী-কম্বল বিতরণ

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলা পরিষদের সহায়তা ও ফুলতলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি গ্রহিতাদের মাঝে মশারী ও কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিনা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক আলহাজ মুস্তাফিজুর রহমান, সাংবাদিক শামসুল আলম খোকন, ইউপি সদস্য কবিতা খানম প্রমুখ।

ভাগ