স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ বলেছেন, আওয়ামী লীগ ভোটারদের বিশ্বাস করে না। তাই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। গভীর রাতে তারা ধানের শীষের পোস্টার ছিঁড়ছে। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে ধানের শীষ মুছে দেওয়া যাবে না। কারণ ভোটারদের প্রতি বিএনপির আস্থা আছে। আমরা তাদের কল্যাণে কাজ করি।
গতকাল বৃহস্পতিবার কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সরকার রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় অবৈধভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আমাদের মা খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তাঁকে মুক্ত করতে এ উপনির্বাচনে অংশ নিয়েছি। এই নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত। তাঁকে মুক্তির আন্দোলন এই উপনির্বাচন থেকেই শুরু হবে। এদিন বিকেলে আবুল হোসেন আজাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা বাজার, বংশীর বটতলা বাজার, মাগুরখালি বাজার, মঙ্গলকোট বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র আল্হাজ আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মশিয়ার রহমান, রেজাউল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী, মাসুদুজ্জামান মাসুদ, মাস্টার আবুল কালাম, ইউসুফ আলী, কামরুজ্জামান লিটন, শফিকুল ইসলাম, মাজেদুর রহমান মাজেদ, আবুল কালাম, আলতাফ হোসেন, ডাক্তার নিছার আলী, মজনু রহমান, হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, মশিয়ার রহমান, রেজাউল ইসলাম, রুহুল কুদ্দুস, ইদ্রিস আলী, বাবলু রহমান, আল-আমিনসহ অনেকে।





