কেশবপুরে বিএনপি নেতা আব্দুল গফ্ফারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম আব্দুল গফ্ফারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর জেলা বিএনপির সদস্য ও কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আল্হাজ আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রাথী আলহাজ আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপি নেতা রেজাউল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাসুদুজ্জামান মাসুদ, যুবদল নেতা আব্দুল হালিম অটল প্রমুখ। আলোচনা সভা শেষে আব্দুল গফ্ফারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভাগ