করোনাভাইরাস মোকাবেলা যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবে যশোর জেলা প্রশাসনের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের বৃহত্তম পরিবহন শ্রমিক সংগঠন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে এ বছর ভোটার সংখ্যা ৯ হাজার ১৪৪ জন। স্বাভাবিকভাবেই ভোটের দিন ব্যাপক জনসমাগম ঘটবে। এটা বিবেচনা করে জেলা প্রশাসন নির্বাচন স্থগিত করার নির্দেশনা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটি ২০ মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

ভাগ