কালীগঞ্জে চোলাই মদসহ দুই যুবক আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতের দিকে তাদের আটক করা হয়।কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, বুধবার ভোরে কালীগঞ্জ থানা পুলিশ মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার শিবনগর গ্রামের সামসুদ্দীন বিশ্বাসের ছেলে রফিউদ্দীন বিশ্বাস (৫০) ও ঈশ্বরবা গ্রামের জালাল মোল্লার ছেলে মাজেদ মোল্লাকে (৩০) ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ কাশিপুর এলাকা থেকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভাগ