উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনশীল মহড়া প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনশীল মহড়া প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত তাদের প্রকল্পের প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার, আলী আকবর টুটুল, ইশরাত জাহান, আজাদুল হক, জেজেএসের প্রকল্প পরিচালক এম.এম চিশতি, প্রকল্প সমন্বয়কারী আব্দুল মালেক প্রমুখ প্রধান অতিথি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রকল্পের কাজ দৃশ্যমান করতে হবে। মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে যা করণীয় বাস্তবতায় দেখাতে হবে। নভোলা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনভাবে থাকার বিকল্প নেই। নিজে সচেতন থাকতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। সরকার শিক্ষা প্রতিষ্টান বন্ধ করে দিয়েছে। এখন সন্তানদের দায়িত্ব অভিভাবকদের হাতে। সন্তানরা ঘরের বাইরে কোথাও যাতে না যায় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

ভাগ