আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবক’টিতে করোনার হানা
লোকসমাজ ডেস্ক॥যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবক’টিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯)। সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়ায় এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর এ ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা জানতাম এটা আসছে।’বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ জনে। এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯০০ জনে। করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্র চীনে মঙ্গলবার নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ জনের। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৮৯৪ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনে।অন্যদিকে ইতালিতে নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট ৩১ হাজার ৫০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ জনে। এছাড়া ইরানে আরও ১ হাজার ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯৮৮ জনের।

গ্রিনজোনে রকেট হামলা, ইরাকে ৩ ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
লোকসমাজ ডেস্ক॥ ইরাকের রাজধানী বাগদাদের সুরতি গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাস ল্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় হতাহতের তাৎণিক কোনো তথ্য পাওয়া যায়নি।এদিকে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থানে অব্যাহত হামলার মধ্যে দেশটির তিনটি ঘাঁটি থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।আলজাজিরা জানায়, মঙ্গলবার গ্রিনজোনে মার্কিন দূতাবাসের কাছে তিনটি রকেট আঘাত হানে। এক সপ্তাহের মধ্যে এনিয়ে চতুর্থবারের মতো এমন হামলার ঘটনা ঘটলো।ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানান, একদিন আগে বাগদাদের দেিণ একটি প্রশিণ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সেখানে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী এবং ন্যাটোর প্রশিকরা অবস্থান করছিলেন। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর মুখপাত্র মাইলস ক্যাগিনস বলেন, মার্কিন দূতাবাসের কমপে দুই কিলোমিটার দূরে রকেটগুলো আঘাত হানে। হতাহতের তাৎণিক কোনো তথ্য পাওয়া যায়নি।এদিকে মার্কিন অবস্থানে অব্যাহত হামলার মুখে ইরাকের আল-কাইয়িম সেনাঘাঁটিসহ তিনটি ঘাঁটি থেকে আসছে সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেবে বলে জানিয়েছে বিবিসি।ইরাকি সরকার এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাস: সৌদি আরবের মসজিদে নামাজ বন্ধ ঘোষণা
লোকসমাজ ডেস্ক॥ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের আতঙ্কে সৌদি আরবের মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপ।সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সাপ্তাহিক জুমআর নামাজও বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি দেশটিতে কেবল ঐতিহ্যবাহী দুটি মসজিদে নামাজ চালু রাখার কথাও বলা হয়েছে। মসজিদ দুটি হলো- মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী। এখন থেকে কেবল এই দুটি মসজিদেই নামাজ আদায় হবে। মঙ্গলবার রিয়াদে কাউন্সিলের ২৫তম ওই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আজান দেওয়া হবে। খবরে বলা হয়েছে, ইসলামী শরীয়া অনুযায়ী সম্ভাব্য তি কমাতে জুমআসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে। অনেক লোকের সমাগমকে যেহেতু করোনাভাইরাস ছড়িয়ে পড়া এবং ঝুঁকি তৈরি করে বলে বলা হচ্ছে, তাই সৌদি কাউন্সিল মসজিদ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভাগ