লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে মেডিকেল কর্তৃপ। এর পাশাপাশি শিার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজে বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢামেক অধ্য অধ্যাপক ডা. খান আবুল কালাম বুধবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে কয়েকজন রোগী ভর্তি ছিল। পরবর্তীতে সেসব রোগীকে আইইডিসিআর এ পরীা করাতে পাঠালে সেখানে করোনাভাইরাস শনাক্ত হয়।’ ‘এজন্য এই (ঢামেক) হাসপাতালে তাদেরকে যে চারজন চিকিৎসক চিকিৎসাসেবা দিয়েছেন, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে’ যোগ করেন তিনি। ঢামেক অধ্য আরও জানান, শুধু শিার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সকল চিকিৎসকরা নিয়োজিত থাকবেন। কলেজের সকল অফিসও খোলা থাকবে।





