স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন বিশ্বাসকে (২৮) গত মঙ্গলবার গভীর রাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক জীবন বিশ্বাস বড় বাজার মাছ বাজার এলাকার নিহাল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, সদর ফাঁড়ি পুলিশের এএসআই গাজী খায়ের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বড় বাজার মাছ বাজার এলাকার মেসার্স চাঁচড়া ফিসের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে আটক করা হয় জীবন বিশ্বাসকে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।





