ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে ঋণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় ঝিকরগাছা বিআরডিবি কার্যালয়ে কুলিয়া মহিলা সমিতির অন্তর্ভূক্ত ১৪ জন সদস্যকে ৫ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার কবীর, উপজেলা প্রকেীশলী শ্যামল কুমার বসু, সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, পিআইও শুভাগত বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা সন্দীপ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার আরব আলী, সরকারি শিশু পরিবার কার্যালয়ের উপ-তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, সহকারী প্রোগ্রামার মইনুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সালমা সালমা খাতুন প্রমুখ।





