ফুলতলার বাজারের কাঠ ব্যবসায়ীর ইন্তিকাল

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা বাজারের কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম রানা (৩৬) মঙ্গলবার ভোর ৬ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফুলতলার দামোদর গ্রামের রহমান বিশ্বাসের পুত্র। মৃত্যকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে যান। বাদএশা উপজেলা জামে মসজিদে জানাজা শেষে উপজেলা ডাবুর মাঠে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।

ভাগ