“পোস্টার ছেঁড়া হুমকি দেয়া পথসভায় বাধা আ.লীগের পুরনো চরিত্র”

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে উপনির্বাচন উপলে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকার রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় অবৈধভাবে আমাদের নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তাঁকে মুক্ত করতে আমরা এই উপনির্বাচনে অংশ নিয়েছি।  তারা আরো বলেন, গভীর রাতে ধানের শীষের পোস্টার ছেঁড়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ধানের শীষের পথসভায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব হলো আওয়ামী লীগের পুরনো চেহারা। এ সরকারের আমলে এগুলো হবে তা আমরা জানি। এতে আমরা চিন্তিত নয়। তিনি সরকারের কঠোর সমালোচনা করে গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সকল শাখার নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেন।
গতকাল মঙ্গলবার সকালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দিপু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ, হুমায়ুন কবির সুমন, যুবদল নেতা আলমগীর সিদ্দীক, আব্দুল হালিম অটল, শামছুল আলম বুলবুল, জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, মেহেদী হাসান শিপন, মজনু হুসাইন, মেহেদী হাসান বিশ্বাস, আব্দুল আজিজ, ফরহাদ হোসেন প্রমুখ।

ভাগ