লোকসমাজ ডেস্ক॥ তাবলীগ জামাতের চারদিন ব্যাপী একটি অনুষ্ঠান থেকে মালয়েশিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় আক্রান্তদের একটি বড় অংশই ওই ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতে অংশগ্রহণ করেছিলেন। বার্তা সংস্থা এএফপি সূত্রে বিবিসি বাংলা জানায়, গত মাসের ২৭ তারিখ থেকে চলতি মাসের এক তারিখ পর্যন্ত চার দিনব্যাপী ওই অনুষ্ঠান হয়েছিল। সেখানে মালয়েশিয়ার স্থানীয় মুসল্লি থেকে শুরু থেকে বাংলাদেশ, ব্র“নেই, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের মানুষ অংশ নিয়েছিলেন বলে কর্তৃপ জানায়। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে তাবলীগ জামাতের বেশ কয়েকজন সদস্য ওই জমায়েতে অংশ নিয়েছিলেন। ওই জমায়েতে অংশ নেয়ার পরপরই মালয়েশিা ও সিঙ্গাপুরের কয়েকজন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর দেশ দুটির কর্তৃপ সব ধরনের সমাবেশ এড়িয়ে চলতে জনগণকে সতর্ক করে দেয়।
ভারতে তৃতীয় মৃত্যু, পাকিস্তানে ‘প্রথম’
লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৬৪ বছর বয়সী এক পুরুষ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতে কভিড-১৯ এ মৃতের সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে, আর পাকিস্তানে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ভারতীয় রোগী, জানিয়েছে এনডিটিভি। এ রোগে এর আগে দেশটিতে আরও দুই জনের মৃত্যু হয়। গত সপ্তাহে রাজধানী দিল্লিতে মারা যান ৬৮ বছর বয়সী এক নারী এবং কর্নাটকে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ। ভারতে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৬ জন হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র রাজ্যে। এখানে আক্রান্তের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে ও একজনের মৃত্যু হয়েছে। এদিকে পাকিস্তানে মঙ্গলবার ‘করোনাভাইরাস আক্রান্ত’ একজনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনাভাইরাসের সংক্রমণ সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নতুন করে খোলা এক ওয়েব পোর্টালে মন্ত্রণালয়টি এ মৃত্যুর কথা ঘোষণা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। ইরান থেকে ফেরা ওই রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ এমনটি জানিয়েছেন বলে জানিয়েছে তারা।
করোনা ভাইরাস: অনন্য ভূমিকায় কিউবা
লোকসমাজ ডেস্ক॥ চিকিৎসার েেত্র বিশ্বব্যাপী অনন্য ভূমিকা পালনকারী ল্যাটিন দেশ কিউবা করোনা প্রতিরোধেও অনন্য ভূমিকা পালন করছে। বিচ্ছিন্নভাবে নিজেদের কথা চিন্তা না করে তারা মানবিক বিবেচনায় সারা বিশ্বের পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিচ্ছে। এর অংশ হিসেবে পাঁচ করোনা আক্রান্ত যাত্রীকে নিয়ে ক্যারিবীয় সাগরে আটকে পড়া ব্রিটিশ জাহাজ এমএস ব্রায়েমারকে নিজেদের তীরে ভিড়তে দিতে রাজি হয়েছে কিউবা। ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ জাহাজটিকে নিজেদের তীরে নোঙর ফেলতে দিতে অস্বীকৃতি জানানোর পর হাভানা এমন সিদ্ধান্ত ঘোষণা করলো। প্রেসিডেন্ট ব্র“নো রড্রিগুয়েজ টুইটারে খবরটি জানিয়েছেন।





