শার্শায় ইটালি ফেরত রশিদ ‘হোম কোয়ারেন্টাইনে’

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় ইটালি ফেরত এসএম আব্দুর রশিদকে (৫৩) ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ইটালি থেকে ফিরে আসা আব্দুর রশিদ উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মেঠো পাড়ার মৃত রাহাতুল্লার ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, আব্দুর রশিদ গত ১৩ই মার্চ ইটালি থেকে দেশে ফিরে আসেন। শনিবার সন্ধ্যায় জামতলা বাজারে তাকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে খবর দেন। প্রশাসন রাতেই তাকে বাইরে ঘুরাফেরা না করার জন্য কঠোর নির্দ্দেশনা দেন এবং আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। এ ছাড়া সার্বণিক তার গতিবিধি ল্য করার জন্য ২জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইটালি থেকে ফিরে আসা আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে। এদিকে ইটালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

ভাগ