খাজুরায় সর্বস্ব হারালো এক পরিবার

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ সোমবার যশোর খাজুরার এনায়েতপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মো. মামুনের বাড়ির তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বেলা ১২ টার দিকে প্রথমে পাটকাঠির স্তুপে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়লে তিনটি ঘর, ঘরে থাকা কাপড়-চোপড়সহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। ঘটনার সময় বাড়ির পুরুষ মানুষজন মাঠে কৃষিকাজে ছিলেন। ফলে মহিলারা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সাভিসের লোকজন ঘটনাস্থলে আসলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদু্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মো. মামুনের পরিবার।

ভাগ