ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর, সোমবার শহরের এইচ.এম.এম রোডের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করেছে। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মাজার জিলাপি ভান্ডার এবং শচীন সুইটসকে যথাক্রমে ৪ হাজার ও ৬ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাঠেরপুলে মাংসের দোকান মালিকদের অবধারিতভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সর্বদা প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব। সহযোগিতায় ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), যশোর-এর সদস্য এবং প্রতিনিধি আব্দুর রকিব সরদার এবং নিরাপত্তায় ছিলেন সদর পুলিশ ফাঁড়ির একটি টিম। বিজ্ঞপ্তি




