লোকসমাজ ডেস্ক॥ দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সব প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেল। চলচ্চিত্র প্রদর্শক সমিতি ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। দেশে করোনাভাইরাসের আট রোগী শনাক্ত হওয়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে ইতোমধ্যে সবার প্রতি আহ্বান রেখেছে আইইডিসিআর।




