বাংলাদেশ কম্পিউটার সমিতি যশোর শাখার নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ কম্পিউটার সমিতি বৃহত্তর যশোর জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পার্থ প্রতীম দেবনাথ (রতি) সভাপতি এবং কে. এম আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৪ মার্চ ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি যশোর জেলা শাখাসহ অন্যান্য শাখার নির্বাচনও সম্পন্ন হয়েছে। গত সোমবার নির্বাচন বোর্ড যশোর শাখা কমিটির ৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির নাম ঘোষনা করে। যশোর শাখা কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ প্রতীম দেবনাথ (রতি), সহসভাপতি হয়েছেন রিয়াজ হোসেন টিপু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কে. এম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আশুতোষ পাল ও সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস। এছাড়া নতুন এই কমিটিতে বিল্লাল হোসেন ও সোহেল রানা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ২০২২ সাল পর্যন্ত এই কমিটি যশোর শাখার সকল কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞপ্তি

ভাগ