কেশবপুরে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কেশবপুর (যশোর) সংবাদদাতা ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে কেশবপুর উপজেলা সদরের শহীদ দৌলৎ বিশ্বাস চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুস ছোবান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেশবপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিলন মিত্র, কাউন্সিলর জামাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, কাউন্সিলর আব্দুস সাত্তার খান , সৈয়দ আকমল আলী, কার্তিক সাহা, আবুল বাশার খান, ওহিদুজ্জআমান, সেলিম খান প্রমুখ।

ভাগ