স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী কর্মীসভায় সাবেক মন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দীদার বখত বলেছেন, জনগণের মন জয় করতে হবে। দলের আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে পরলে জনগণ জাতীয় পার্টিকে বিজয়ী করবে। রোববার দুপুরে কেশবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মী সভায় জাতীয় পার্টির প্রার্থী এস এম হাবীবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি মো.শরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট জহুরুল হক, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান হিরন, কৃষি বিষয়ক সম্পাদক মো. মঈন উদ্দিন খান, ঝিকরগাছা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেন, তালা উপজেলার সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, কেশবপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, জিএম হাসান, গোলাম মোস্তফা, আব্দুল জলিল, বিশ্বনাথ হালদার প্রমুখ। পরে নেতৃবৃন্দ ভাল্লুকঘর, ত্রিমোহিনী, শ্রীরামপুর, সাতবাড়িয়া বাজারে দলের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এদিকে লাঙ্গল প্রতীকের নির্বাচন পরিচালনায় অ্যাডভোকেট আব্দুল মজিদকে আহ্বায়ক, বিশ্বনাথ হালদারকে যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান আব্দুল লতিফ রানাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।





