স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার গাবরডাঙ্গা গ্রামে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ অমিত বিশ্বাস (২১) নামে এক যুবককে র্যাব আটক করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে মনিরামপুর উপজেলার গাবরডাঙ্গা গ্রামের নারায়ণচন্দ্র বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা বিকাশ বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাসকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।




