মুজিববর্ষ উপলক্ষে ভারত থেকে এলো ৭ মেট্রিক টন আতশবাজি

স্টাফ রিপোর্টার ॥ সরকারিভাবে মুজিববর্ষ পালন উপলক্ষে ভারত থেকে ৭ মেট্রিক টন আতশবাজি আমদানি করা হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। শনিবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই আমদানির অনুকূলে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সরকারি রাজস্ব পরিশোধ করে পণ্য চালানটি দ্রুত খালাস করার অনুমতি প্রদান করে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর থেকে বাংলাদেশি দুটি ট্রাক এসব আতশবাজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গভীর রাতে। আতশবাজি আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লি. এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতীয় সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লি.। পণ্য চালানটি ছাড়করণের দায়িত্বে ছিলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ। সারথীর স্বত্বাধিকারী মতিয়ার রহমান জানান, সরকারিভাবে মুজিববর্ষ পালনে এসব আতশবাজি ভারত থেকে আমদানি করা হয়। রাতেই জরুরিভাবে বন্দর ও কাস্টমসের কার্যাদি শেষে পুলিশি নিরাপত্তায় আতশবাজি বহনকারী দুটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ভাগ