মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাব নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি ্ওবাইদুল হক,খায়রুজ্জামান চপল,জালাল উদ্দীন,জাকির হোসেন,মনিরুল আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ,সাব্বির হোসেন প্রমুখ।



