আজ জেইউজের মানববন্ধন

দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে ষড়যন্ত্রমূলক মামলায় গভীর রাতে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনার প্রতিবাদে আজ রবিবার দুপুর ১২ টায় প্রেস কাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) মানবন্ধন কর্মসূচি পালন করবে। কর্মসূচি সফলে সকল সদস্য ছাড়াও যশোরে কর্মরত সাংবাদিকদের যথাসময়ে অংশগ্রহণের জন্য সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

ভাগ