যশোর উপশহর ইউনিয়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন পরিষদের আয়োজনে (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেসকাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের নব-নির্বাচিত সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম, যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপ-সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মেম্বার অরিসুল আলম মাসুদ , নয় নম্বর ওয়ার্ড মেম্বার হাসান জহির, অভিভাবক ও বেনাপোল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাহিদুর রহমান, শিক্ষার্থী সাদমানুল হক সামি, তারফিয়া রহমান মাহি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এক নম্বর ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন। । ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়েছে।

ভাগ