যশোরে ২৪ ঘন্টায় ৪৪ জন ডায়রিয়ায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ডায়রিয়ায় প্রকোপ বেড়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের ভেতর অধিকাংশই শিশু। যশোর ২৫০ শয্যা হাসপাতালের সংক্রামক ওয়ার্ডের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২৪ ঘন্টায় ৪৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ভেতর ১৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপতালে ভর্তি করা হয়। বাকীরা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছে। শনিবার সকালে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২৫ জন। গত এক সপ্তাহে ১শ’ ৫০ জন চিকিৎসা নিয়েছে। ভর্তি হয় ১শ’ ১৬ জন। ৩০ দিনে হাসপাতালে চিকিৎসা নেয় ৫শ’ ৪ জন। গত ১ জানুয়ারি হতে গতকাল পর্যন্ত ১ হাজার ২৭ জন ডায়রিয়া রোগী যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ৩ মাসে যশোর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪ হাজারের অধিক ডায়রিয়া রোগী যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের ভেতর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, একদিকে করোনাভাইরাসের ভয়, অন্যদিকে মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। এ অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত ওরস্যালাইন খাওয়া এবং বাঁসি খাবার খাওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষজ্ঞগণ সকলকে পরামর্শ দিয়েছেন।

ভাগ