স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতায় গতকাল শনিবার ও পুরুষ মহিলাদের ৪টি করে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হয়। পুরুষদের প্রথম খেলায় মাগুরা জেলা ৪৫-২১ পয়েন্টে খুলনা জেলাকে পরাজিত করে। এ খেলায় বিজয়ী দলের াকশেম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা ৫১-৩৩ পয়েন্টে মেহেরপুর জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের নাজিমুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তৃতীয় খেলায় সাতক্ষীরা জেলা ৩৪-৩২ পয়েন্টে বাগেরহাট জেলাকে পরাজিত করে। চতুর্থ খেলায় নড়াইল জেলা ৪৬-৪০ পয়েন্টে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের তসলিম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
মহিলাদের প্রথম খেলায় খুলনাজেলা ৪৩-২৩ পয়েন্টে মাগুরা জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সালমা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা মেহেরাুর জেলার বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে।
তৃতীয় খেলায় সাতক্ষীরা জেলা ৫৬-১৯ পয়েন্টে বাগেরহাট জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের মোহনা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চতুর্থ খেলায় নড়াইল জেলা ৩৬-২৪ পয়েন্টে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সোনালী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।




