যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের প্রতাপ উদ্দিন স্মরণসভা

দেশব্যাপী কর্মসসূচির অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির উদ্যোগে এক স্মরণসভা আনুষ্ঠিত হযেছে। শনিবার দুপুর ১২টায় যশোর জেলা কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতাপ উদ্দিন আহম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সহ-সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নু, জেলা দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও জাতীয় ছাত্রদল যশোর জেলার অন্যতম নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমূখ। সভাটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর। স্মরণসভায় বক্তারা বলেন, বেসরকারি মালিকানার শ্রমিক-কর্মচারীদের বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে বাঁচার মত ২০ হাজার টাকা নিম্নতম মূল মজুরির দাবিতে আন্দোলন করতে হবে। আপসকামী দালাল নেতৃত্ব ছুড়ে ফেলে ত্যাগী, সৎ ও আপোসহীন নেতৃত্বে সংগঠন ও আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতাপউদ্দিন আহম্মেদের মৃত্যু, মৃত্যুতেই শেষ নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নতুন জীবনে তাঁর আদর্শের অরুণোদয় ঘটবে। বিজ্ঞতি।

ভাগ