খুলনা ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৪ মার্চ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেন সরদার, বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উম্মেষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৩ মার্চ সকালে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।

ভাগ