মনিরামপুরে দুর্গাপুর স্কুলছাত্রীদের মাঝেসাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম মেধাবী গরিব ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন।শনিবার পৌর শহরের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী গরিব ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এ ছাড়া এ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের ২০ সেট বেঞ্চ এবং খেলার সামগ্রীও দেন। এ উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল বাশার ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তপন বিশ্বাস পবন, শিক্ষানুরাগী সদস্য সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন। ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান,স্কুল ভবন সংস্কারের জন্য ইতোমধ্যে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে খুব শিগগির কাজ শুরু হবে।

ভাগ