রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে একটি বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্কুল পোশাক বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে রামপালের বড়দিয়া হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ৭৭ শিক্ষার্থীর হাতে স্কুল পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল পোশাক বিতরণ করেন। এছাড়া বিদ্যালয়ের ১২ কৃতী শিক্ষার্থীকেও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আজম আলী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল, সাবেক সভাপতি শেখ মো. সাইফুজ্জামান, সদস্য সুবোধ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন দীর্ঘ প্রায় এক যুগ ধরে বাগেরহাটের মোংলা-রামপালের বড় একটা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সেবার মধ্যদিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।





