খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় দিন

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ ও মহিলা মিলে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হয়। পুরুষদের প্রথম খেলায় খুলনা জেলা ৪১-২১ পয়েন্টের ব্যবধানে মেহেরপুর জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের বাপ্পি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় খেলায় কুষ্টিয়া জেলা ২৮-১৪ পয়েন্টে চুয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সুজন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তৃতীয় খেলায় সাতক্ষীরা জেলা ৩৬-২৫ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের ইয়াসিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চতুর্থ খেলায় যশোর জেলা ৩৫-২১ পয়েন্টে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের জাহিদ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অপরদিকে, মহিলাদের প্রথম খেলায় মেহেরপুরে প্রতিপক্ষ খুলনা খেলায় অংশ না নেয়ায় তারা ওয়াকওভার লাভ করে। দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা ৪১-১০ পয়েন্টে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের বৃষ্টি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তৃতীয় খেলায় নড়াইল জেলা ২৩-১৮ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের লায়লা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চতুর্থ খেলায় ঝিনাইদহ জেলা ২৫-১০ পয়েন্টে যশোর জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের রানি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ভাগ