কেশবপুরে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার উপজেলার কড়িয়াখালি বাজারে জি.এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমিন, সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। শাহীন চাকলাদার বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই।

ভাগ