যশোরের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ২৫ টি সেতু ও দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পবিার গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের সাথেও তিনি যুক্ত হন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির অংশ হিসেবে তিনি এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে যশোরের পক্ষে অংশ নেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ। ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর পৌরসভার বর্জ্য থেকে প্রাকৃতিক গ্যাস ও সার উদ্যোগের প্রশংসা করেন। এ কর্মসূচি দেশের অন্যান্য পৌরসভাকে নেয়ার আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাস্তব সম্মত উদ্যোগ নিলে দেশ এগিয়ে যেতে কোন বাঁধা থাকবে না। দেশের উন্নয়নের গতি আরো বেশি তরান্বিত হবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ২৫ টি সেতু ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্বোধন করেন।

ভাগ