তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় তালা মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করায় ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার তালা মহিলা কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাসেমের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ ঈমান আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, গত ৫ মার্চ খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ প্রথম স্থান এবং ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে তালার ঐতিহ্যবাহী এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি।




