মহেশপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের কর্মীসভা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুরে মৎস্যজীবীদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মীসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের উপজেলা শাখার সভাপতি মো. আবুল বাশার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্যজীবীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এ কে এম ওয়াজেদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক মো. মুস্তাফিজুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব মো. শাহনেওয়াজ সুমন, বিএনপি মহেশপুর উপজেলা শাখার আহবায়ক এস এম শাহজামান মোহন, সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি, পৌর শাখার আহবায়ক অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু ও সদস্য সচিব সোহাগ খান। উপস্থিত ছিলেন আনিচুর রহমান রিপন, জগলুল পাশা, মহিউদ্দীন মহি, মোমিনুর রহমান, জিয়াউর রহমান জিয়া, মেহেদী মাসুদ, শামীম খান, হাবিবুর রহমান বুল্লা, আব্দুল মালেক, ইয়াকুব আলী, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম। কর্মীসভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

ভাগ