কেশবপুরে শিক্ষকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার উপজেলার বেসরকারি শিক্ষকÑকর্মচারী ও প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। কেশবপুর বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বুধবার বিকেলে আবু শারাফ সাদেক অডিটরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিজলডাঙ্গা শহীদ লে. মাসুম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিয়ূর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমিন, সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

ভাগ