স্টাফ রিপোর্টার॥ তাবলিগ জামাতের সাদপন্থীদের তিন দিনব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু হয়েছে। যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে বুধবার সন্ধ্যায় এই ইজতিমা শুরু হয়। এতে বয়ান করেন কাকরাইলের মুরুব্বি মুফতি মিজানুর রহমান। তাবলিগের মূল ধারার বিপুল সংখ্যক মুসল্লি ইজতিমায় অংশ নিয়েছেন। শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতিমা শেষ হবে।




