যশোরে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি আটক

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেটের চিহ্নিত মাদক ব্যবসায়ী চাঁন গাজী ও তার স্ত্রী আনোয়ার ওরফে আনুকে গাঁজাসহ পুলিশ আটক করেছে। চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই সাইদুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে রেলগেট পশ্চিমপাড়া থেকে চাঁন গাজী ও তার স্ত্রী আনুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাড়ে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

ভাগ